ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

উদয় রায় সঞ্জয় - প্রতিনিধি বীরগঞ্জ, দিনাজপুর ।
প্রকাশ : ১/৪/২০২১ ১০:১৪:৫৩ AM

ঘাসের ডগায় রঙিন প্রজাপতি

কঁচি ঘাসের বুকে রকমারি প্রজাপতি ফুরফুর করে উড়চ্ছিল
আমি শুয়েশুয়ে যেইনা ধরতে চাই সেইনা সে পালিয়ে যায়,

মুক্ত আকাশের বুকে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিলো তার একটু স্পর্শে
হঠাৎ চিকিমিকি রৌদ্রে উষ্ণ হাওয়ায় দুচোখের শান্তির ঘুম কেড়েনেয়।

তারপর সে হারিয়ে যায় এলোমেলো স্বপ্নের পৃথিবীতে
যেখানে ফুল ফুটে পাখ গায় কোকিল ডাকে বসন্তে।

ঐখানে নতুন পৃথিবী স্বপ্ন দেখে ফুটন্তকলিরা কথা বলে
পাতার ফাঁকে লুকিয়ে লুকিয়ে বুলবুল ছুলবুল করে,

ফুলের পাপড়ির উপরে ভ্রমর ভ্রমরী গান করে
আনন্দ উল্লাসে কাঁঠবিড়ালীরা লাফা লাফি করে।

উড়ন্ত পাখিরা ফিরে ফিরে চায়,
বসন্ত এসে মন রাঙায়।

দুপচাঁচিয়া,বগুড়া